ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দি করে রেখেছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের মতো নির্বাচন করার জন্য এ সরকার আর একটি নির্বাচন কমিশন গঠন করেছে। এবার মানুষ আর সেটা শুনবে না। এবার তারা রুখে দাঁড়াবে। সোমবার (১৪মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


বিএনপির মহাসচিব বলেন, আপনারা জানেন তারা গণতন্ত্র সম্পর্কে কি করছে। নির্বাচন সম্পর্কে কি করছে। নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটা সে ধরনের নির্বাচন করা যায়। এবার মানুষ আর সেটা শুনবে না। এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনও পরাজিত হয়নি। এদেশের মানুষ রুখে দাঁড়াবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে।


তিনি বলেন, গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দি করে রেখেছে। তাকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলা নিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন। তাকে ফিরিয়ে আনতে হবে। ৩৫ লাখ নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্ত করতে হবে।


তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের বিষয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সরকার সেটাকে অস্বীকার করছে। মন্ত্রীরা হেসে হেসে বলেন- দাম যেমন বেড়েছে আয়ও বেড়েছে। কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেখায়। জিডিপি কাকে বলে। সবকিছু মিলিয়ে যেটা আসে তাকে বলে জিডিপি। তারপরে বলে পার কেপিটা ইনকাম (মাথাপিছু আয়) এত হয়েছে। কিভাবে হিসাব করে। আমি আয় করি মাসে ৫০ হাজার টাকা, আর আমার যে ভাই আয় করে মাসে পাঁচ হাজার টাকা। দুটো কি এক? দুটো মিলিয়ে যদি হিসাব করেন তাহলে তো ওর আসবে ২৫ হাজার, আমার আসবে ২৫ হাজার। এই দেশের ৯০ ভাগ মানুষের আয় কম। দারিদ্র্যের সংখ্যা শতকরা দুই ভাগ বেড়েছে।


স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম আজিজুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন, ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি পল্লী কবি জসীম উদ্দিনের কন্যা হাসনা মওদুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑